কৃতী ব্যবসায়ী দিলীপ কুমারের মা তারা দেবী আগরওয়ালার ২য় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে হুইল চেয়ার ও খাদ্য-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2021-07-30 ইং
কৃতী ব্যবসায়ী দিলীপ কুমারের মা তারা দেবী আগরওয়ালার ২য় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে হুইল চেয়ার ও খাদ্য-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার মা তারা দেবী আগরওয়ালার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হুইল চেয়ার প্রদান ও অসহায় দুস্থদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় পান্না সিনেমা হল চত্বরে আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে ৫টি হুইল চেয়ার ও করোনাকালে কর্মহীন হয়ে পড়া ১৩০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সেক্রেটারি বিপুল আশরাফ ও চেম্বার অব কমার্সের পরিচালক মন্জুরুল আলম মালিক লার্জ। এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন এনামুল হক শাহ মুকুল, ওয়ায়েচ কুরুনী টিটু, বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালা, বারাদী ইউপির সাবেক চেয়ারম্যান তবারক হোসেন, পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশীদ হীরা ও নেটওয়ার্ক চুয়াডাঙ্গার প্রতিনিধিগণ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)