ছবির ক্যাপশন:
জীবননগর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদানকালে এমপি টগর
জীবননগর অফিস:
জীবননগর দোকান ঘর মালিক সমিতির উদ্যোগে, স্বেচ্ছাসেবী সংগঠন জেবিএফ ফাউন্ডেশন ও বন্ধু রক্তদান কেন্দ্রের সহযোগিতায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর দোকান ঘর মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিমিটার প্রদান করাসহ অক্সিজেন সেবা কেন্দ্রের উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘মহামারি করোনাভাইরাসে দিনদিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। যার ফলে অক্সিজেন প্রয়োজন হচ্ছে। জীবননগর দোকান ঘর মালিক সমিতির সদস্যরা যে উদ্যোগ নিয়ে অক্সিজেন প্রদান করল, তা একটি মহতী উদ্যোগ। তাদেরকে সাধুবাদ জানাই, তারা যে এই মহামারির সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সময়ের চেয়ে জীবনের মূল্যে অনেক বেশি। আমরা সবাই যদি স্বাস্থ্য সচেতন না হই, তাহলে চরম বিপদে পড়তে হবে। সরকারিভাবে যে বিধি-নিষেধ দিয়েছে, সেগুলো আমাদের সকলকে মানতে হবে। আর মাত্র এক সপ্তাহ, এই এক সপ্তাহ যদি আমরা একটু মেনে চলি, তাহলে আমাদের এ এলাকা করোনামুক্ত হবে। তাই আসুন আমরা সকলে সচেতন হই এবং অপরকে সচেতন করি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোতুর্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সেলিমা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবুল কাশেম, সোয়েব আহম্মেদ অঞ্জন, জামাল হোসেন খোকন, ব্যবসায়ী আ. হামিদ, মশিয়ার রহমার, আ. হান্নান, জীবননগর বন্ধু ফাউন্ডেশন এবং রক্তদান কেন্দ্রের সভাপতি মিঠুন মাহমুদ, সহসভাপতি চাষী রমজান, যুগ্ম সম্পাদক তুহিনুজ্জামান, সাদিয়া, ঐশ্বর্য, মুন, শাকিল, রাহুল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাজেদুল মিল্টন ও কাজী খালিদ।
