ছোট ভাইয়ের হেসোর আঘাতে বড় ভাই আহত

আপলোড তারিখঃ 2021-07-29 ইং
ছোট ভাইয়ের হেসোর আঘাতে বড় ভাই আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে শিশুদের মারামারির জের ধরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই আহত হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বড় ভাই আজমাইনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমাইন সদর উপজেলার রামদাসপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। জানা গেছে, আজমাইন ও তাঁর ভাই শাহিনের দুই ছেলের সকালে খেলা করার সময় মারামারি বেঁধে যায়। এসময় উভয়ের পিতা সেখানে উপস্থিত হলে শিশুদের মারামারিকে কেন্দ্র করে আজমাইন এবং শাহিনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই শাহিন ধারালো হেঁসো দিয়ে বড় ভাই আজমনকে আঘাত করে। এতে আজমাইন আহত হলে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)