মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-07-28 ইং
মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ নাজমুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক নাজমুল মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের নজর আলীর ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সদর উপজেলার আমদহ গ্রামের নাজমুলের বাড়িতে অভিযান চালান। এসময় নাজমুলকে আটক করার পর তাঁর কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)