মেহেরপুরে মাস্ক না পরায় ব্যবসায়ী ও পথচারীদের জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-28 ইং
মেহেরপুরে মাস্ক না পরায় ব্যবসায়ী ও পথচারীদের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাস্ক না পরায় বিভিন্ন ব্যবসায়ী, দোকান মালিকসহ পথচারীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ৭টি টিম একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় মাস্কবিহীন চলাচল করার দায়ে বিভিন্ন স্থানে ২৯ জনের নিকট থেকে ১৮ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সহযোগিতা নিয়ে আদালত পরিচালনা করেন। সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর (২) ধারায় এ সকল ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)