বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সকলের পাশে দাঁড়াতে হবে

আপলোড তারিখঃ 2021-07-28 ইং
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সকলের পাশে দাঁড়াতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নানা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিকেল সাড়ে পাঁচটায় আলোচনা সভা ও ‘বাংলাদেশ ডিজিটাল গড়ার স্বপ্নদ্রষ্টা’ সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মাফিজুর রহমান মাফির পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি। তিনি বলেন, করোনা মহামারিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান এবং দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করেন। স্বেচ্ছাসেবী হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইমরান আহমেদ বিপ্লব, আবু তাহের, শেখ আব্দুল হালিম ভুলোন, বাবু, আব্দুল আলিম, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানা, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াশিম রেজা, ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক টোকন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি পিণ্টু, সাধারণ সম্পাদক রবিন, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তুহিন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপিত আক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাহাদুল ইসলাম, ইয়াসিন আলী, সেলিম, ৩ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক দিশান চৌধুরী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)