আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-28 ইং
আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী শ্রী প্রসাদ সরকারকে গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত শ্রী প্রসাদ সরকার (৪৫) দৌলতদিয়াড় চৌধুরী পাড়ার শ্রী বাদল সরকারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে দৌলাতদিয়াড়ে শ্রী প্রসাদ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। প্রসাদ সরকারের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে প্রসাদ সরকারকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী ছিলেন আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)