ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুহার। ফলে তৃতীয় ধাপে লকডাউন কার্যকর করতে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম প্রতিনিয়ত মাঠে রয়েছেন। জনসাধারণকে করোনা মহামারির মধ্যে সরকার কর্তৃক নির্দেশ মোতাবেক বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন তিনি।
গতকাল সোমবার শহরের বিভিন্ন স্থানে তিনি নিজে মাঠে নেমে যে সকল মোটরসাইকেল আরোহীসহ পথচারী ও যারা বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হয়েছে, তাদের ঘরে থাকার জন্য আহ্বান জানান তিনি। সেই সাথে যারা মাস্ক পরিধান না করে চলাচল করছিল, তাদের নিজে মাস্ক পরিয়ে দেন এবং মাস্ক পরে প্রয়োজনে ছাড়া বের হতে নিষেধ করেন।
