আলমডাঙ্গায় দুই গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-07-27 ইং
আলমডাঙ্গায় দুই গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় গাঁজা বিক্রয়ের অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট হুমায়ুন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত ছের আলীর ছেলে জুর আলী ও পাশ্ববর্তী বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের হবিবার রহমানের ছেলে মিজানুর রহমান লিজু দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রয় করে আসছিলেন। বর্তমানে চলমান লকডাউনে ঘরবন্দি মানুষের মধ্যে এ সকল মাদক প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিক্রয় করে। এরই কারণে এরশাদপুর ও ডামোশ গ্রামের উঠতি বয়সের যুবকেরা মাদকে আসক্ত হচ্ছে। এ সকল ব্যবসায়ীরা পরিচিত মানুষের মধ্যে গাঁজা বিক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল সোমবার ভোরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নির্দেশে এসআই সুফল কুমার ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ডামোশ গ্রামের মিজানুর রহমান লিজু ও এরশাদপুর গ্রামের জুর আলীকে আটক করেন। দুই মাদক ব্যবসায়ীদের বাড়ি তল্লাশি করে উভয়ের নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরকে অবগত করা হলে ঘটনাস্থলে পৌঁছে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)