আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক নিহত

আপলোড তারিখঃ 2021-07-27 ইং
আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক নিহত ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় আলমসাধু উল্টে চালক তরিকুল ইসলাম (২২) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া আন্তঃজেলা সড়কের বন্ডবিল রেলগেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জাহের আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম আলমসাধু চালিয়ে সকালে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন পাইকারি বাজার থেকে ফল কিনতে। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বলেন, তরিকুল ইসলাম দ্রুতগতির আলমসাধু নিয়ে বন্ডবিল রেলগেট এলাকা হয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তরিকুল ইসলামের বাবা জাহের আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)