ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় লকডাউনেরর ৪র্থ দিনে সরকারি নির্দেশ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাফেরা করার অপরাধে ১৩ জনকে জরিমানা, ৩ কেজি ২ শ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার ও ৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। গতকাল সোমবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের বাজারে ভ্রাম্যমাণ আদালত চলাকালে দামুড়হুদার দিক হতে কার্পাসডাঙ্গার অভিমুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে মোটরসাইকেল ফেলে দুজন পালিয়ে যান। পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৩ কেজি ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহের নির্দেশে গাঁজাগুলো আগুনে পুড়িয়ে নষ্ঠ করা হয়।
একই দিনে স্বাস্থ্যবিধি না মেনে চায়ের দোকানে আড্ডা দেওয়া ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকের চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ও পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় ১৪ জনকে ৭ হাজার ৫ শ টাকা জরিমানা ও ৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
