ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। জুয়াড়ীদের নিকট থেকে প্রায় ১৮ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলের দিকে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর শাহ আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চৌগাছা গ্রামের ভিটাপাড়া জামালের ইপিল বাগানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় চৌগাছা বাগানপাড়া গ্রামের নেক মোহাম্মদের ছেলে ফারুক (৩৫), চৌগাছা মসজিদপাড়া গ্রামের আব্দুল মান্নাফের ছেলে গোলাম কিবরিয়া (৫০), চৌগাছা পশ্চিমপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে তহিদুল ইসলাম (৪৫), চৌগাছা মোল্লাপাড়া গ্রামের বাবুল আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫), গাংনী ভিটাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোতালেব হোসেন (৩৫), মুজিবুর রহমানের ছেলে আলিউল ইসলাম (৩০), চৌগাছা পূর্বপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আনিসুর রহমানকে (৫২) আটক করেন।
এসময় তাঁদের নিকট থেকে নগদ ১৭ হাজার ৯ শ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী (পিপিএম), অজয় কুমার কুণ্ডু, এসআই বিশ্বজিৎ, এএসআই হেলাল, মাহাতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
