চলছে দোকানপাট, স্বাস্থ্যবিধির বালাই নেই

আপলোড তারিখঃ 2021-07-26 ইং
চলছে দোকানপাট, স্বাস্থ্যবিধির বালাই নেই ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মফস্বলে কঠোর লকডাউনের প্রভাব নেই ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে কঠোর লকডাউনের ৩য় দিনে মফস্বল এলাকায় চলছে ঢিলেঢালা ভাব। সড়ক-মহাসড়কে বাস বন্ধ থাকলেও ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল করছে। গাদাগাদি করে বহন করা হচ্ছে যাত্রী। গতকাল রোববার সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার ও ভাটই বাজারসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বসানো হয়েছে হাট-বাজার। চলছে কেনাবেচা। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানে বসে ধুমছে চা পান চলছে। চলছে আড্ডা। অনেকেই মাস্ক ছাড়া চলাচল করছেন। খোলা হচ্ছে হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান ও পোশাকের দোকান। ভাটই হাটে আসা রাসেল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘লকডাউন দিয়েছে তো কী করব ভাই? পেট তো চালাতে হবে।’ চা-দোকানি হাসান আলী বলেন, ‘ভাই পেটের দায়ে দোকান খুলিছি। লকডাউন চললেও কিছু করার নেই।’ মাস্ক পরেননি কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কত সময় মাস্ক পরে থাকব। দোকান চালাচ্ছি তাই খুলে রাখছি। এদিকে, ঝিনাইদহ জেলা শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, আরাপপুর বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। শহরে চলাচলকারীদের থামিয়ে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা বলেন, লকডাউন কার্যকরে জেলা শহরসহ ৬টি উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত দুই দিনে জেলায় ৮৬টি মামলায় ৪৩ হাজার ৭৫০ টাকা জরিমারা করা হয়েছে। তাছাড়া লকডাউনে জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মানতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)