শৈলকুপায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপলোড তারিখঃ 2021-07-26 ইং
শৈলকুপায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে রাশিদুল ইসলাম মৃধা (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় দামুকদিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝণ্টু মোল্লা আহত হন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এই হত্যার জন্য আওয়ামী লীগের অপর গ্রুপকে দায়ী করে নিহতর ভাতিজা আজমীর শরীফ জানান, গত শুক্রবারে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য গতকাল রোববার রাতে শৈলকুপা থানায় বৈঠকের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডাকেন। ওসির মীমাংসা বৈঠকে হাজির হওয়ার জন্য নিহত রাশিদুল ইসলাম মৃধাসহ তাঁর লোকজন রওনা দিলে পথের মধ্যে প্রতিপক্ষ গ্রুপের বকুল ও জাহিদের নেতৃত্বে দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাতের আধারে তারা রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধাকে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে। নিহত উকিল মৃধা আওয়ামী লীগের মন্নু-নায়েব গ্রুপের সমর্থক বলে তাঁর স্ত্রী মনোহরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার তানিয়া খাতুন জানান। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)