মহেশপুর সীমান্তে ৫ দিনে ৪৯ জন আটক

আপলোড তারিখঃ 2021-07-26 ইং
মহেশপুর সীমান্তে ৫ দিনে ৪৯ জন আটক ছবির ক্যাপশন:
লকডাউনের মধ্যেও থেমে নেই সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ঝিনাইদহ অফিস: কঠোর লকডাউনের মধ্যেও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। ঈদের ছুটির মধ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হয়েছে ৪৯ জন। জেলার মহেশপুর উপজেলার মাটিলা, সলেমানপুর, জুলুলি, পারঘাটা, জামতলাপাড়া, সুন্দরপুর, একাশিপাড়া, শরিষাঘাটা ও শ্যামকুড় গ্রাম থেকে এদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই মহেশপুরের শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন, একই তারিখে শরিষাঘাটা সীমান্ত দিয়ে ৩ জন, ২৩ জুলাই আকাশি পাড়া থেকে ৩ জন, একই তারিখে সুন্দরপুর সীমান্ত দিয়ে ৪ জন, জামতলাপাড়া থেকে ২ জন, ২১ জুন পারঘাটা গ্রাম থেকে ২ জন, একই তারিখে মাটিলা গ্রাম থেকে ৫ জন, জুলুলি গ্রাম থেকে ১০ জন, ২০ জুলাই সলেমানপুর গ্রাম থেকে ৬ জন, মাটিলা গ্রাম থেকে ৯ জন ও জীবননগর থেকে ৪ জনকে আটক করে বিজিবি। আটকের পর মহেশপুর থানায় মামলা দিয়ে তাঁদেরকে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)