স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা প্রতিরোধ সম্ভব -টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-07-26 ইং
স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা প্রতিরোধ সম্ভব -টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে মহামারি করোনাভাইরাসে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স সেবা ও ভ্যাক্সিনেশন কার্যক্রমে অংশগ্রহণের পর এবার বিনামূল্যে ১৬ হাজার ৮ শ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের হাতে ১ হাজার পিস উন্নতমানের সার্জিক্যাল মাস্ক তুলে দেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং অ্যাড. রফিকুল ইসলামের পক্ষ থেকে এ মাস্ক প্রদান করা হয়। এসময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিয়ার রহমান, রেডক্রিসেন্ট ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, যুব প্রধান জাহাঙ্গীর আলম ও যুব সদস্য মুশফিকা শাহনাজ প্রজ্ঞা উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, মহামারি করোনাভাইরাসে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট অসহায় মানুষের চিকিৎসাসেবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ে ভ্যাক্সিনেশন কার্যক্রমে যুব রেডক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করছে। এবার করোনা থেকে রক্ষা পেতে রেডক্রিসেন্ট সদর দপ্তর থেকে প্রাপ্ত উন্নতমানের মাস্ক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সকলে অনুরোধ করব স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলতে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে। সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এ মাস্ক উপকারে আসবে বলে মনে করি। এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন বলেন, গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য রেডক্রিসেন্ট ইউনিট যে উদ্যোগ গ্রহণ করেছে, এজন্য তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত, ডেনিস রেডক্রস থেকে প্রাপ্ত হয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তর থেকে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটকে ১৬ হাজার ৮ শ পিস উন্নতমানের সার্জিক্যাল মাস্ক প্রদান করে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান সামসুল আবেদীনের নির্দেশক্রমে মাস্কগুলো বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)