ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিধি-নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১৫ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর বাজার ও হাসাদাহ বাজারে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
