লকডাউন : গাংনীতে মোবাইল কোর্টের জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2021-07-25 ইং
লকডাউন : গাংনীতে মোবাইল কোর্টের জরিমানা আদায় ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম গাংনী উপজেলার বামুন্দি বাজার, মটমুড়া, রায়পুর ও গাংনী পৌরসভা এলাকায় কোভিড-১৯ প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করার দায়ে ১১ জন ব্যক্তিকে ৫টি মামলায় মোট ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও বামুন্দি পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)