বালু উত্তোলন বন্ধ, ভেঙে ফেলা হয়েছে পাইপ

আপলোড তারিখঃ 2021-07-25 ইং
বালু উত্তোলন বন্ধ, ভেঙে ফেলা হয়েছে পাইপ ছবির ক্যাপশন:
পারকৃষ্ণপুর-মদনায় মাথাভাঙ্গা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ অভিযানে বালু উত্তোলন বন্ধ করাসহ ভেঙে ফেলা হয়েছে বালু উত্তোলনের ব্যবহৃত পাইপসহ ডোমগুলো। গত শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর কবরস্থানের পাশে ভিমকালীর বাঁকের নিকট মাথাভাঙ্গা নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে বিজিবি, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ইউনিয়নের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের উদ্দ্যেশে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর কবরস্থানের পাশে ভিমকালীর বাঁকের নিকট মাথাভাঙ্গা নদীতে স্যালোমেশিনের ডোম ভিড়িয়ে পাইপ দ্বারা বালু উত্তোলন করে আসছিল। এনিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)