জীবননগরে বজ্রপাতে কৃষকের করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2021-07-20 ইং
জীবননগরে বজ্রপাতে কৃষকের করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার পাঁকা মাঠে বজ্রপাতে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি মহিষেরও মৃত্যু হয়। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে পাঁকা গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাঁকা গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে চাষী নজরুল ইসলাম (৪৫)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা শেষে গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নির্দেশে গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় পাঁকা গ্রামে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ অনুদান নগদ ১০ হাজার টাকা, ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ, সেমাই, চিনিসহ ঈদ-সামগ্রী প্রদান করেন জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)