অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় আটক ৭

আপলোড তারিখঃ 2021-07-20 ইং
অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় আটক ৭ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপারে নিয়োজিত দালাল, রাজনৈতিক দুর্বৃত্ত ও প্রশাসনের অসাধু কর্মকর্তারা অধরা। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এ বিষয়ে একটি তালিকা তৈরি করলেও সে মোতাবেক এখনো কর্যকর পদক্ষেপ শুরু করা যায়নি। ফলে প্রতিনিয়ত ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে লোক ঢুকছে। এদিকে, গতকাল সোমবার ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৭ জন পুরুষকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোররাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী লাটিমা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলার নিখরহাটি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে মো. আকমল হোসেন (৪০), একই গ্রামের মো. আবেদ মোল্লার ছেলে মো. ইসরাফিল মোল্লা (৪০), তসলিম শেখের ছেলে মো. মোক্তার শেখ (৩২), নড়াইল জেলার চন্দিবরপুর গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে শ্রী সজিব সরকার (২৩), ঢাকা জেলার জালালচর গ্রামের মৃত দিপক সরকারের ছেলে শ্রী অলক সরকার (২২), ভোলা জেলার দক্ষিণ ছোট মানিক গ্রামের মৃত মিলুত ফলদের ছেলে শ্রী নয়ন চন্দ্র দেব (৩৮) এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া গ্রামের কার্তিক দাসের ছেলে উত্তম দাস (৪৪)। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, লাটিমা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি ৭ জন পুরুষ নাগরিককে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে তাঁদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)