মহেশপুর সীমান্তে দালালসহ ৭ জন আটক

আপলোড তারিখঃ 2021-07-19 ইং
মহেশপুর সীমান্তে দালালসহ ৭ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দালালসহ ৭ জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল রোববার ভোররাতে তাঁরা ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে আসার সময় বিজিবির হাতে আটক হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিজিবি ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে কানাইডাঙ্গা গ্রাম থেকে তাঁদেরকে আটক করে। আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর থানার রদবাড়ি গ্রামের মৃত উপেন সরকারের ছেলে অরুন সরকার (৫২), গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়ৈকংসুর গ্রামের নির্মল মজুমদারের ছেলে খিবেক মজুমদার (৩২), একই জেলার কাঁঠালবাড়ি গ্রামের মৃত গ্রীন বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৫০) ও তাঁর স্ত্রী অনিমা বিশ্বাস (৪৫) এবং পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার নোয়ানিপাড়া গ্রামের মৃত মল্লিক চান মণ্ডলের ছেলে ইব্রাহীম মণ্ডল (৪৫), জয়পুরহাট জেলার পুনর থানার পাঁচ গ্রামের পান্নু মিয়ার মেয়ে তানজিলা আক্তার (১৯) ও সনু মিয়ার মেয়ে খাদিজা আক্তার বৃষ্টি (২০)। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে মহেশপুর মহিলা কলেজে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)