করোনাক্রান্তদের চিকিৎসায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস

আপলোড তারিখঃ 2021-07-19 ইং
করোনাক্রান্তদের চিকিৎসায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় করোনা আক্রান্তদের চিকিৎসাসেবায় অক্সিজেন সিলিন্ডির প্রদান করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ফেসবুকভিত্তিক গ্রুপ ‘পজিটিভ আলমডাঙ্গার’ সদস্যদের নিকট তিনি এ অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন গ্রামে চিকিৎসা সেবা দিতে যাওয়ার জন্য পজিটিভ আলমডাঙ্গা গ্রুপের সদস্যদের একটি পরিবহনের ভাড়া প্রদান ও রাতে ডিউটি দেওয়ার জন্য তাদের খাবার খরচসহ সকল প্রকার ব্যবস্থার আশ্বাস প্রদান করেন। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘তোমরা যারা আজকে এই মহামারিকালে মানুষের সেবায় কাজ করছো, তাদের আমি ধন্যবাদ জানাই। করোনা রোগীদের চিকিৎসার জন্য সকল প্রকার সহযোগিতা আমি করবো। এ রোগ থেকে সবাইকে সচেতন হতে হবে। সরকার নির্দেশিত বিধি-নিষেধ মানতে হবে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহারসহ নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। করোনার টিকা নিতে হবে। টিকার কোনো বিকল্প নেই। সরকার প্রত্যেকটি মানুষকে টিকার আওতায় আনতে চেষ্টা করছে। আসুন আমরা সকলেই টিকা গ্রহণ করি। ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে নানা দেশ থেকে টিকা সংগ্রহ করছেন। টিকা নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করেছে। বিএনপি সর্বদা শুধু মিথ্যা বুলি আওড়ায়, জনগণ তা জানে এবং বুঝে গেছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা তমাল, হাসান, বাদশা, রকি, সাকিব, টিটন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)