অসুবিধায় রোগীরা, চিকিৎসায় ব্যাঘাত!

আপলোড তারিখঃ 2021-07-18 ইং
অসুবিধায় রোগীরা, চিকিৎসায় ব্যাঘাত! ছবির ক্যাপশন:
জীবননগরে ৯ দিনেও মিলছে না করোনা পরীক্ষার রিপোর্ট সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলাবাসী গত ৯ দিন ধরে পাচ্ছেন না করোনা পরীক্ষার রিপোর্ট। কী কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব গত ৮ জুলাই থেকে রিপোর্ট দেওয়া বন্ধ করেছে, তা অবশ্য বলতে পারছেন না স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৯ দিন ধরে করোনা পরীক্ষার রিপোর্ট না আসায় চরম অসুবিধার মধ্যে পড়েছেন কুষ্টিয়া পিসিআর ল্যাবে করোনা টেস্ট করতে নমুনা দেওয়া রোগীরা। পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়ায় এসকল রোগীরা তাদের সঠিক চিকিৎসা করতে ব্যর্থ। যার কারণে করোনার চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। জীবননগর হাসপাতাল সূত্রে জানা যায়, শুরুতে করোনা পরীক্ষার জন্য তারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব ব্যবহার করা হতো। এখান থেকে এক দিন পরপর পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতো। পরবর্তীতে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব হতে দুই থেকে ৩ দিন পর পর করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতো। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত জানান, দ্বিতীয় ঢেউ শুরুর পর করোনা রোগীর পরীক্ষার সংখ্যা বৃদ্ধির কারণে বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পরীক্ষার রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে কোনো রিপোর্টই পাওয়া যাচ্ছে না। হাসপাতালের ইউএউচএফপিও ডা. সেলিমা আখতার জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব হতে গত ৮ জুলাই থেকে রিপোর্ট আসা বন্ধ রয়েছে। কী-কারণে রিপোর্ট আসা বন্ধ তা জানার জন্য চুয়াডাঙ্গা সিভিল সার্জনকে জানানো হয়েছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)