চুয়াডাঙ্গায় গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-18 ইং
চুয়াডাঙ্গায় গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা ও ফাঁড়ির পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হানুরবাড়াদি ও পৌর এলাকার তালতলা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হানুরবাড়াদি গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে রিজাবুল ইসলাম (৪০) ও তালতলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আরিফুল ইসলাম (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক শেখ শাহিন ও আশরাফ ফোর্স নিয়ে হানুরবাড়াদি গ্রামে রিজাবুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রিজাবুলকে আটকসহ তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আসামির ঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অপর দিকে, শহর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দীন ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে পৌর এলাকার তালতলা শ্মশানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন পালিয়ে গেলেও আরিফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। এসময় আটককৃত আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার আরিফসহ একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে বিল্লাল (৫৫) ও পান্নার ছেলে জিলাম (৫০) নামে দু’জনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফাঁড়ি পুলিশ। গাঁজা ও ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, এ ঘটনায় আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। এছাড়া পলাতক আসামিদেরকেও আটক করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)