ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তিরা যখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, ঠিক তখনই দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাহিদা মোতাবেক মেডিকেল সুরক্ষা-সামগ্রী প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৃথকভাবে এ দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সুরক্ষা-সামগ্রী প্রদান করা হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর নিকট মেডিকেল সুরক্ষা-সামগ্রী (১ শ পিস পিপিই ও ১ হাজার পিস হ্যান্ড গ্লাভস হস্তন্তার করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদারের পক্ষে দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এসময় উপস্থিত ছিলেন জাকির হোসেন, এরশাদ আলী, নজরুল ইসলাম, ইসাহাক আলী, মশিউর রহমান, কাজল, বকুল, মমতাজ প্রমুখ।
এদিকে, জীবননগর পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেনের নেতৃতে ১ হাজার পিস ফেস মাস্ক, ১ হাজার পিস হ্যান্ড গ্লাভস, ৪টি অক্সিজেন পরিমাপ যন্ত্র ও ৫টি সিলিং ফ্যান জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকতারুল হোসেন ইকতা, ৬ নম্বর পৌর বিএনপির সাধারণ সম্পাদক লিটন হোসেন, জিয়া, গোলাম, মাসুদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিম হিজবুল্লাহ।
