আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সঙ্গে নবাগত ইউএনও’র সৌজন্য সাক্ষাত

আপলোড তারিখঃ 2021-07-17 ইং
আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সঙ্গে নবাগত ইউএনও’র সৌজন্য সাক্ষাত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শহরের সকল ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুর। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদের হলরুমে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, হার্ডওয়্যার মালিক সমিতির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মুদি ও মনোহরি সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, হোটেল-রেস্টুরেন্ট সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, সম্পাদক আনোয়ার হোসেন, বেকারি মালিক সমিতির সভাপতি ফিরোজ রহমান মিলন, সম্পাদক মিজানুর রহমান, সদস্য ওয়াজেদ আলী কচি, মোবাইল সমিতির সভাপতি আরিফ, জুয়েলারি সমিতির সভাপতি দিলীপ চৌধুরী, ব্যবসায়ী এ কে এম এনামুল কবীর, কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বকুল, ক্রোকারিজ সমিতির সভাপতি মাসুদ খান, ‘স’ মিল মালিক সমিতির শরিফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সভাপতি আব্দুস সামাদ লেলিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)