চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভায় জেলা প্রশাসক জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে আসুন

আপলোড তারিখঃ 2017-05-18 ইং
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভায় জেলা প্রশাসক জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে আসুন ছবির ক্যাপশন:
`DSCN4927` নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকাসক্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উলামায়ে কেরাম/ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইমাম, মুয়াজ্জিম, খতিব ও উলামায়ে কেলামগণ মুসলিম ধর্মানুসারীদের নেতা। তারা চাইলে অনেক কিছুই করতে পারেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকাশক্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমামদের সজাগ হতে হবে। এ কাজে জনগণকে অবহিত করতে হবে, সকলকে সতর্ক করতে হবে। জেলা প্রশাসক বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সরকার সর্বদাই সকলের সহযোগিতা করছে। সরকারের সাফল্য সেবা করে, শোষণ করে নয়। তিনি আরো বলেন, মিলাদ-মাহফিলের নামে উচ্চ শব্দে মাইক বাজানো অবৈধ, এতে শব্দ দূষণ হয়। একে অপরের সমস্যার কারণ সৃষ্টি করে ইসলাম ধর্মের কাজ করা যায় না। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইফা’র সহকারী পরিচালক এসএএম সালেহীন, খতিব মাওলানা মো. ইবাদত হোসেনসহ জেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিম ও উলামায়ে কেরামগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)