চুয়াডাঙ্গায় ৭০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-07-16 ইং
চুয়াডাঙ্গায় ৭০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় দেশীয় তৈরি ৭০ লিটার চোলাই মদসহ মুকুল আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মুকুল আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের মৃত মহাম্মদ আলী সরদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে জাফরপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন জাফরপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন জাফরপুর বাজার জনৈক মো. মোজাম্মেল হোসেনের (মিলন স্টোর) মুদির দোকানের সামনে পাকা রাস্থার ওপর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মুকুল আলীকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আটক আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)