আরও ১ লাখ মাস্ক পর্যায়ক্রমে বিতরণ হবে

আপলোড তারিখঃ 2021-07-16 ইং
আরও ১ লাখ মাস্ক পর্যায়ক্রমে বিতরণ হবে ছবির ক্যাপশন:
করোনা সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের মাস্ক বিতরণ নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গায় এফবিসিসিআই-এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক বিতরণ করা হয়েছে। একই সময় চালানো হয়েছে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। এসময় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক এসএম তসলিম আরিফ বাবু, একেএম সালাউদ্দিন মিঠু, হারুন অর রশিদ, কিশোর কুমার কুন্ডু ও কামরুল ইসলাম হিরাসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ। এ জেলায় ১ লাখ মাস্ক বিতরণ করা হবে বলে জানিয়েছেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)