ছবির ক্যাপশন:
তৌহিদ তুহিন, নতিপোতা:
লকডাউন শিথিলের প্রথম দিনেই মার্কেটগুলোতে বেশ ভিড় দেখা গেছে। যার যার সার্মথ্য অনুযায়ী পরিবারকে খুশি করতে আগে-ভাগেই সেরে ফেলছেন ঈদের কেনাকাটা। করোনা সংক্রমণ দিনদিন বৃদ্ধি পেলেও থেমে নেই কেনাকাটা। গতকাল বৃহস্পতিবার থেকে লকডাউন তুলে নেওয়ায় পরের দিনই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা জেলাবাসী।
চুয়াডাঙ্গার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, মানুষের ভিড়। পরিরারকে সাথে নিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে মানুষ। কেনাকাটার খুশিতে করোনা সংক্রমণের কথা অনেক ভুলতে বসেছে। সামাজিক দূরত্বের তো বালায় নেই, মাস্কও নেই। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা নিউ মার্কেট, পুরাতন গলি, প্রিন্স প্লাজা, রেল বাজার, সুপার মার্কেটসহ সবখানেই মানুষ কেনাকাটায় ব্যস্ততার চিত্র চোখে পড়েছে।
ঈদে কেনাকাটা করতে আসা দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের ঝণ্টু মিয়া জানান, ‘করোনা সংক্রমণের পর থেকে সেইভাবে পরিবারের সাথে মার্কেট করতে আসিনি। তাই এবার আগে-ভাগেই ঈদের কেনাকাটা করতে পরিবারকে সাথে নিয়ে আসছি ঈদের বাজার করতে।’
দামুড়হুদার জুড়ানপর সুপার মার্কেটের সভাপতি নওশাদ আলী জানান, ‘লকডাউন তুলে দেওয়ায় গ্রামের সাধারণ মানুষ ঈদের কেনাকাটার ব্যস্ততা অনেকটায় বেড়েছে। দিন যতো যাবে, আমাদেন বেঁচা-কেনা ততো বৃদ্ধি পাবে বলে আশা করছি।’
