হরিণাকুণ্ডুতে অস্ত্র-গুলিসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-15 ইং
হরিণাকুণ্ডুতে অস্ত্র-গুলিসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু এলাকা থেকে ওয়ান শুটারগান, কার্তুজসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- হরিণাকুণ্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০) ও আব্দুল সাত্তারের ছেলে সাগর আলী (৩৭)। গত মঙ্গলবার রাতে পারদখলপুর (বরিশখালী) বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার। তবে আটককৃতরা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে দাবি করেন হরিণাকুণ্ডু পৌর মেয়র ফারুক হোসেন। তিনি অভিযোগ করেন, দলীয় কোন্দলের জের ধরে ষড়যন্ত্র করে তাঁদের ধরিয়ে দেওয়া হয়েছে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর (বরিশখালী) বাজার এলাকার বটতলা মোড় এলাকায় অভিযান চালয়ে আবু বক্কর সিদ্দিক ও সাগর আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ, নগদ ৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইলসহ ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের হরিণাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, হরিণাকুণ্ডু পৌরসভার ভোটের পর থেকে জোড়াপুকুরিয়া ও মান্দারতলা গ্রামে আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ প্রভাব বিস্তারে মরিয়া। বিবদমান দুটি গ্রুপ ভোটের দিন সংঘর্ষে লিপ্ত হলে দুইজন গুরুতর আহত হন। এ ঘটনার জের ধরে তারা প্রায় মারামারিতে লিপ্ত হচ্ছে বলে গ্রামবাসী অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)