জীবননগরের শাহাপুরে সরঞ্জামসহ তিন জুয়াড়ি আটক

আপলোড তারিখঃ 2021-07-15 ইং
জীবননগরের শাহাপুরে সরঞ্জামসহ তিন জুয়াড়ি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার শাহাপুর ক্যাম্প পুলিশ জুয়াবিরোধী অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১ হাজার ১২০ টাকা উদ্ধার জব্দ করে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের আটক করা হয়। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামে ডা. সালাহ উদ্দীনের বাঁশবাগানে নিয়মিত জুয়ার জমজমাট আসর বসত। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেন। আটককৃতরা হলেন- আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা হঠাৎ পাড়ার লিটন শাহ্ ওরফে নিকুলের পুত্র সজল হোসেন (২৪), তাঁর সহোদর সুজন শাহ্ (৩০) ও আন্দুলবাড়ীয়া গ্রামের খাঁ পাড়ার মৃত আলমগীর হোসেন ওরফে আলমের পুত্র হাবিবুর রহমান ড্যানি (৩৫)। গতকাল বুধবার সকালে আটককৃত ৩ আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়। শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন বাদী হয়ে ৩ জনকে আসামি করে জুয়া আইনে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)