ভারত থেকে আসছে নিষিদ্ধ দুই সিরাপ!

আপলোড তারিখঃ 2021-07-15 ইং
ভারত থেকে আসছে নিষিদ্ধ দুই সিরাপ! ছবির ক্যাপশন:
আসিফ কাজল, ঝিনাইদহ: ভারতে নিষিদ্ধ ঘোষিত কোডিন ম্যালাইড এবং ম্যানকফ ডিএক্স সিরাপ এখন বাংলাদেশে পাচার হচ্ছে। এই দুটি সিরাপ সেবনের পর নেশা হয়। এর আগে এসকাপ ও ডায়ালাক্স ডিসি নামে নতুন দুটি সিরাপ মহেশপুর সীমান্ত থেকে উদ্ধার হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে আসা ২৪ ধরণের মাদক এ পর্যন্ত উদ্ধার হয়েছে। আর এসব মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা, চোলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, বিয়ার, রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, তাড়ি, প্যাথেডিন, বুপ্রেনরফিন (টি.ডি. জেসিক ইঞ্জেকশন), ভাং, কোডিন ট্যাবলেট, ফার্মেন্টেড ওয়াশ (জাওয়া), বুপ্রেনরফিন (বনোজেসিক ইঞ্জেকশন), মরফিন, আইচ পিল, ভায়াগ্রা, সানাগ্রা, টলুইন, পটাশিয়াম পারম্যাংগানেট ও মিথাইল-ইথাইল কিটোন। তবে সংখ্যায় এত হলেও আসলে বাংলাদেশের মাদকসেবীরা সেবন করে ৬ থেকে ১০ ধরণের মাদক। সবচেয়ে ভয়াবহতা ইয়াবাকে ঘিরে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত সবখানেই মিলছে ইয়াবা। যদিও সম্প্রতি মাদকবিরোধী অভিযান শুরুর পর অনেকটা গোপনে বিক্রি হয় এই মাদক। এতো এতো মাদকের মধ্যে এবার কোডিন ম্যালাইড এবং ম্যানকফ ডিএক্স সিরাপ উদ্ধারের খবর দিয়েছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল বুধবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ খবর জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগানে মালিকবিহীন নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় কোডিন ম্যালাইড এবং ম্যানকফ ডিএক্স সিরাপ ৩০ বোতল সর্বমোট ৮০ বোতল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)