আলোচিত সুমাইয়া আত্মহত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-15 ইং
আলোচিত সুমাইয়া আত্মহত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের আলোচিত সুমাইয়া আত্মহত্যা মামলার প্রধান আসামি লোকমানকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। এনিয়ে এই মামলার মোট দুজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হলো সদর থানা-পুলিশ। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সদাবরী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ওরফে রুখমান (৩৫) কুষ্টিয়া ইবি থানার নওদাপাড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়ার মৃত্যু হওয়ার পর থেকেই পলাতক ছিলেন শান্তি ও লোকমান। পরে পুলিশের বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে লোকমানের অবস্থান নির্ণয় করে অভিযানে নামে সদর থানার পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) ইকরামুল হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানা এলাকার সদাবরী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন। এর আগে গত ৭ জুলাই রাতে এই মামলার অপর আসামি আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে শান্তিকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন অর্জুনা গ্রাম থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। প্রসঙ্গত, গত ৪ জুন সন্ধ্যার পর মাখালডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়ির পাশে সাধুসঙ্গ ফকির গান হচ্ছিল। গানের এক ফাঁকে লোকমান ও শান্তি তাঁদের বন্ধু সিদ্দিকুরের নাবালিকা মেয়ে সুমাইয়ার ওপর যৌন নির্যাতন চালান। লোকলজ্জার ভয়ে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় মেয়েটি। পরে স্থানীয়রা টের পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহত সুমায়ার পিতা বাদী হয়ে লোকমান ও শান্তির নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্তদের আটক করতে মাঠে নামে পুলিশ। পরে পর্যায়ক্রমে অভিযুক্ত দু’জনকেই আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)