কালীগঞ্জের সাবেক সাংসদ আব্দুল মান্নানের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-07-14 ইং
কালীগঞ্জের সাবেক সাংসদ আব্দুল মান্নানের ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তাঁর ডায়াবেটিস লেভেল জিরো পর্যায়ে চলে আসে। ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি বেশ কিছুক্ষণ নিজ দলের সভাপতির মৃতদেহের কাছে দাঁড়িয়ে থাকেন। সাবেক এই এমপির মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। তথ্য নিয়ে জানা গেছে, আব্দুল মান্নান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রজনীতিতে আসেন। ১৯৭৭ সাল থেকে তিনবার তিনি শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৮ সালে আব্দুল মান্নান জাতীয় পার্টিতে যোগদান করেন। এরশাদ পতন আন্দোলন শুরু হলে ১৯৯০ সালে তিনি আবার বিএনপিতে ফিরে আসেন এবং বিএনপি মনোনীত কালীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগদান করে সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হন। ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন। আব্দুল মান্নান ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এদিকে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)