চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানার ঘটনায় র‌্যাবের মামলা

আপলোড তারিখঃ 2017-05-18 ইং
চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানার ঘটনায় র‌্যাবের মামলা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করে র‌্যাব। এ ঘটনায় আটক সেলিম ও প্রান্তকে থানায় সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে ২টি বাড়ী জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‌্যাব। মঙ্গলবার অভিযানের শুরতেই একটি বাড়ির বাঁশ বাগানে মাটির নিচ থেকে ২টি সুইসাইডাল ভেস্ট ও পিভিসি সার্কিট বোর্ড ১’শ ৮৬ টি, নিওজেল ১৮ টি, এন্টি মাইন ১ ও বোমা তৈরীর রাসায়নিক কেমিকেল ৪ ড্রাম। মঙ্গলবার সন্ধ্যায় আলো স্বল্পতার কারণে ওই দিনের মত অভিযান স্থগিত করা হয়। পরে বুধবার সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট, কমান্ডো বাহিনী আবারো অভিযান শুরু করে। আড়াই ঘন্টাব্যাপী চলা এ অভিযানে বিস্ফোরনের মাধ্যমে নিষ্ক্রীয় করা হয় উদ্ধার হওয়া ২টি সুইসাইডাল ভেস্ট ও এন্টি মাইন। পরে অভিযানের সমাপ্তি টানা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)