চুয়াডাঙ্গা-মেহেরপুরে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-07-14 ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুরে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যুর মিছিলে শামিল হলো ২০৩ জন, নতুন শনাক্ত ১২ হাজারের বেশি নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়ত বেড়েই চলেছে বৈশিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা নতুন করে আরও ১২ হাজার ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ২০৩ জনের শরীরে। এদিকে, গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১১ জনের শরীরে। গতকাল মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। চুয়াডাঙ্গা: গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১১১ জনের শরীরে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গার ৩৯৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১১১টি নমুনার ফলাফল পজিটিভ ও ২৮৩টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। জেলায় নতুন আক্রান্ত ১১১ জনের মধ্যে সদর উপজেলার ৫৮ জন, আলমডাঙ্গা উপজেলার ১৭ জন, দামুড়হুদা উপজেলার ১৯ জন ও জীবননগরের ১৭ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮.১৭ শতাংশ। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯২৪ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ হাজার ৮৮ জন, আলমডাঙ্গার ৮৩৩ জন, দামুড়হুদায় ১ হাজার ৪৪ জন ও জীবননগরে ৯৫৪ জন। গতকাল জেলায় নতুন ৫৩ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২ হাজার ৭৮৮ জন। গতকাল জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৩ জনের। এর মধ্যে ১২৭ জনের মৃত্যু হয়েছে জেলায় ও করোনা আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। এদিকে, এখন পর্যন্ত জেলায় চিকিৎসা সেবা কাজে নিয়জিত ৮৩ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়ে তাঁদের কর্মস্থলে পুনঃরায় যোগদান করেছেন। অন্য ১২ জন প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ব্যক্তি- দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার সৈয়দ কাশেম আলীর ছেলে সৈয়দ মামুনুর রহমান। গতকাল সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎনাধীন অবস্থায় মৃত্যু হওয়া তিনজন হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পর দয়ালপুর গ্রামের মওত আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩২), দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মুনতাজ আলীর ছেলে ইমরান হোসেন (৩০) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের সোবহান মল্লিকের স্ত্রী সোহাগী খাতুন (৬৬)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল জেলায় করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতাল আইসোলেশনে একজন ও ইয়োলো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর করোনা প্রটোকলে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। করোনায় মৃত্যু হওয়া নতুন একসহ জেলায় আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১২৭ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য গত শুক্রবার ২৯টি, শনিবার ৪২৩টি, রোববার ৪৪৭টি নমুনা ও সোমবার ৪৭৮টি সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনা ও পূর্বের পেন্ডিং নমুনার মধ্যে ৩৯৪টি নমুনার ফলাফল প্রকাশ করে জেলা স্বাস্থ্যবিভাগ। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ আরও ৩৭৩টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৮ হাজার ৬৫টি, প্রাপ্ত ফলাফল ১৭ হাজার ৬৯৪টি, পজিটিভ ৪ হাজার ৯২৪ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৯৯৩ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৮৬৮ জন ও হাসপাতাল আইসোলেশনে ১২৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৩ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১২৭ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রাত নয়টায় মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় জেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষিত ৩৯৮টি নমুনার ফলাফল প্রকাশ করে এর মধ্যে ১৫৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১৫৪ জনের মধ্যে সদর উপজেলার ৬৯ জন, গাংনী উপজেলার ৭২ জন ও মুজিবনগর উপজেলার ১৩জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৮.৬৯ ভাগ। মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বর্তমানে মেহেরপুর জেলায় মোট পজিটিভ রোগীর সংখ্যা ৮৫৫ জন। এর মধ্যে সদরে ২৭৮ জন, গাংনীতে ৪৬৯ ও মুজিবনগরে ১০৮ জন। এ পর্যন্ত মেহেরপুরে মারা গেছেন মোট ৮৩ জন। এর মধ্যে সদর উপজেলার ৩৫ জন, গাংনী ২৯ জন ও মুজিবনগরে ১৯ জন। সারা দেশ: সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৮৪২ জনে। এর আগে, ১১ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জন। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৭ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয় ৪১ হাজার ৭৫৫ জন। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এনিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২০৩ জনের মধ্যে ষাটোর্ধ ১১৮ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন রয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩২ জন ও মহিলা ৭১ জন। যাদের মধ্যে বাসায় ১৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬১ জন, খুলনা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)