সচেতনতার অভাবেই গ্রামাঞ্চলে বাড়ছে সংক্রমণ!

আপলোড তারিখঃ 2021-07-14 ইং
সচেতনতার অভাবেই গ্রামাঞ্চলে বাড়ছে সংক্রমণ! ছবির ক্যাপশন:
তৌহিদ তুহিন, নতিপোতা: পুরোপুরি আধুনিকতার ছোঁয়া এখনো গ্রামীণ জনপদের দৌরগোড়ায় পৌঁছায়নি। ফলে গ্রামীণ জনপদে করোনা সংক্রমণ হার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষের সচেতনতার অভাবে করোনা সংক্রমণ হু হু করে বাড়তেই আছে। যখন করোনা সংক্রমণ প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে, তখন গ্রামীণ জনপদের মানুষ অদ্ভুত কোনো এক বিশ্বাসের ওপর ভর করে অবাধে চলাফেরা করছে। গ্রামে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁরা মনে করছেন এটা তাদের কোনো এক পাপের ফসল। এইজন্য করোনা রোধে স্বাস্থ্যবিধি না মেনে যে-যার বিশ্বাস অনুয়ায়ী শিরণী-মান্নতে ব্যস্ত রয়েছেন। করোনাকে পাপের ভেবে আক্রান্ত অনেককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা গিয়েছে, গ্রামাঞ্চলের সমস্ত কার্যকম স্বাভাবিকভাবে চলছে। প্রতিনিয়ত যেখানে করোনা সংক্রমণের কারণে মৃত্যুর মিছিল সারি সারি হচ্ছে, তার উল্টো চিত্র গ্রামীণ জনপদে। চায়ের আড্ডায়, রাস্তা-ঘাটে, হাট-বাজার চলছে সবকিছু প্রায় স্বাভাবিক। যদিও প্রশাসনের যথেষ্ঠ তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে প্রশাসনের গাড়ি বা টহল চলে গেলেই সব স্বাভাবিক। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা জামাল শুভ জানান, বর্তমান সময়ে শহর কেন্দ্রীক ব্যক্তি/জনগণ স্বাস্থ্য সম্পর্কে একটু বেশি সচেতন। কিন্তু গ্রামীণ জনগণের মানুষেরর মধ্যে সচেতনতা কম। যে কারণে দিনদিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে গ্রামাঞ্চলে। সবধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি গ্রামের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)