ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় চলমান কঠোর বিধি-নিষেধ না মানায় তিনজনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ। জানা যায়, চলমান কঠোর বিধি-নিষেধ যথাযথভাবে পালনের লক্ষে গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীরের নেতৃত্বে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম শহরের টহল দেয়। এসময় চলমান কঠোর বিধি-নিষেধ ভঙ্গ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলমডাঙ্গার লিটন আলীর ছেলে শুভকে ৫ শ টাকা, আব্দুল হান্নানের ছেলে সামাদকে ১ হাজার টাকা ও কুষ্টিয়া মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের মুক্তার আলীর ছেরে নাজমুলকে ৫ শ টাকা জরিমানা করা হয়।
