স্বাস্থ্য সচেতনতা ও লকডাউন নিশ্চিতে নানা উদ্যোগ

আপলোড তারিখঃ 2021-07-14 ইং
স্বাস্থ্য সচেতনতা ও লকডাউন নিশ্চিতে নানা উদ্যোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন করোনাভাইরাস প্রতিরোধ উপজেলা কমিটির সদস্যসচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান কাওছার আহম্মদ বাবলু, খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, কালিদাশপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, প্রেসক্লাবের সম্পাদক খ. হামিদুল ইসলাম প্রমুখ। সভায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রত্যেক ইউনিয়ন কমিটির সভা আহ্বান করা, প্রত্যেক ইউনিয়নে মাইকিং করা, মাস্ক পরা নিশ্চিতকরণ, বাজার মনিটরিং, গণপরিবহন মনিটরিং, বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা, আইসোলেশন ও লকডাউন নিশ্চিতকরণ, সকলকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)