স্বাস্থ্যবিধি মানতেও চুয়াডাঙ্গাবাসীর অনীহা!

আপলোড তারিখঃ 2021-07-13 ইং
স্বাস্থ্যবিধি মানতেও চুয়াডাঙ্গাবাসীর অনীহা! ছবির ক্যাপশন:
৪১টি মামলায় ৪৫ জনকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: ১৪ দিনে লকডাউনের শেষ দিকে এসে চুয়াডাঙ্গায় ভেঙে পড়েছে লকডাউন। নিজ সচেতনতা বাড়েনি জনসাধারনের মধ্যে। ব্যাপকভাবে লকডাউন না মানার প্রবণতা দেখা গেছে অসচেতন মানুষের মধ্যে। প্রশাসনও আছে কঠোর অবস্থানে থাকলেও স্বাস্থ্যবিধি মানতেও মানুষের অনীহা দেখা গেছে। এদিকে গতকাল সোমবার লকডাউন না মানার অপরাধে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১১টি মোবাইল কোর্টে ৪১টি মামলায় ৪৫ জনকে এক লাখ ৪৪ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গায় দেখা গেছে, অনেক বিক্রেতা দোকান খোলার চেষ্টা করেছেন; অনেক ক্রেতাও আবার দোকানের আশপাশে ঘোরাঘুরি করেছেন। যদিও শহরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চাপে বাধ্য হয়ে অনেকে নির্দেশনা মেনে চলেছেন তবে, গ্রাম পর্যায়ে নিয়ম না মানার প্রবণতা দেখা গেছে। তবে এসব লকডাউন মানাতে জেলাজুড়েই কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসাধারনের চলাচল রোধে শক্ত অবস্থানে মাঠে ছিল তারা। সড়কে লোকজন না থাকলেও বাজার ঘাট ও অলি গলিতে বের হওয়া মানুষজনের চলাচলে বাধা দিচ্ছে তারা। নেয়া হচ্ছে আইনের আওতায়। লকডাউনে বাইরে বের হওয়া মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে অনেকের জরিমানা দিয়ে ফিরতে হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল জেলাজুড়ে। সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লকডাউন চলাকালে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল কম। এজন্য যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। সকালের দিকে অনেকেই বাইরে বের হতে দেখা গেছে। বাজার অথবা অফিসের উদ্দেশ্যে বেড়িয়েছেন তারা। এসময় তাদেরকে গতিরোধে করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে দুপুরের পর থেকে শহরে লোকজনের সংখ্যা কমতে থাকে শহরে এমন চিত্র দেখা গেলেও গ্রাম পর্যায়ের চিত্র ছিল ভিন্ন। অনেকেই লকডাউন না মেনে বাইরে বের হয়েছেন। গোপনে অনেক চায়ের দোকান খোলা দেখা গেছে। সেখানে ক্রেতাদের উপস্থিতিও দেখা গেছে। এ অবস্থায় লকডাউন না মানা মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)