ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে খাস জমি থেকে মাটি ও বালু কেটে পুকুর তৈরির অপরাধে একজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
জানা যায়, দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের জগ্ননাথপুর গ্রামের জৈনক ব্যক্তি সরকারি নিয়ম ভঙ্গ করে মাটি ও বালি কেটে পুকুর করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের মধ্যে গাইড দিয়ে ভরাট করে দিবে শর্তে মুচলেকা দেন ওই বালি ব্যবসায়ী। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় জুড়ানপুর, হোগলডাঙা, ভগিরথপুর, গোপালপুর, লোকনাথপুর ও দর্শনায় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
