সাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

আপলোড তারিখঃ 2021-07-12 ইং
সাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: গত ক’দিন ধরে দেশের অধিকাংশ এলাকায় কম বৃষ্টি হয়েছে। বর্ষাকাল শুরুর পর টানা বেশ ক’দিন সারা দেশে বৃষ্টি হয়। এই বৃষ্টির প্রভাবে ইতোমধ্যেই দেশের কোন কোন এলাকা বন্যাকবলিত হয়েছে। তবে ক’দিন ধরে বৃষ্টি কম হওয়ায় দেশের বেশ ক’টি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। অবশ্য এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে। গতকাল রোববার সকাল থেকেই আকাশে ছিল ঝলমলে রোদ। এছাড়া তাপমাত্রাও ছিল কিছুটা বেশি। এর ফলে গরম অনুভূত হয়েছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদফতরে কর্মরত আবহাওয়াবিদ মোঃ আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, যেহেতু বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেহেতু কিছুটা হলেও এর প্রভাব বাংলাদেশের কিছু অঞ্চলে পড়বে। তাছাড়া এখন চলছে বর্ষাকাল। সব মিলিয়ে বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিনদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশে বড় ধরনের কোন প্রভাব পড়বে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)