দেশের ইতিহাসে কোভিডে মৃত্যু ও শনাক্তে রেকর্ড!

আপলোড তারিখঃ 2021-07-12 ইং
দেশের ইতিহাসে কোভিডে মৃত্যু ও শনাক্তে রেকর্ড! ছবির ক্যাপশন:
২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে করোনায় আরও ৮ জনের প্রাণহানি নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশের ইতিহাসে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৮ জনের শরীরে। গতকাল মেহেরপুরে মৃত্যু হয়েছে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। চুয়াডাঙ্গা: বৈশিক মহামারি করোনাভাইরাসের হটস্পট চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১২৮ জনের শরীরে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গার ৪৭৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১২৮টি নমুনার ফলাফল পজিটিভ ও ৩৪৫টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। জেলায় নতুন আক্রান্ত ১২৮ জনের মধ্যে সদর উপজেলায় ৫৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৩ জন, দামুড়হুদা উপজেলায় ৩১ জন ও জীবননগরে ২১ জন রয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭.০৬ শতাংশ। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৭৭ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৯৮০ জন, আলমডাঙ্গার ৭৮৩ জন, দামুড়হুদায় ১ হাজার ১ জন ও জীবননগরে ৯০৬ জন। গতকাল জেলায় নতুন ২৮ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬১০ জন। গতকাল জেলায় আরও তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের তথ্যমতে এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। এর মধ্যে ১২৪ জনের মৃত্যু হয়েছে জেলায় ও করোনা আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর করোনা প্রটোকলে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। করোনায় মৃত্যু হওয়া নতুন তিনজনসহ জেলায় আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১২৪ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার ৩৮৭টি, শুক্রবার ২৯টি ও শনিবার ৪২৩টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনা ও পূর্বের পেন্ডিং নমুনার মধ্যে ৪৭৩টি নমুনার ফলাফল প্রকাশ করে জেলা স্বাস্থ্যবিভাগ। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ আরও ৪৪৭টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৭ হাজার ২০৫টি, প্রাপ্ত ফলাফল ১৬ হাজার ৭৭৫টি, পজিটিভ ৪ হাজার ৬৭৭ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৯২৯ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৮০২৭ জন ও হাসপাতাল আইসোলেশনে ১২৭ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১২৪ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে নতুন করে আরও ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যবরণ করেছেন ৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৫জন, গাংনীতে ৩৫ জন মুজিবনগর ৭ জন। গতকাল রাত আটটায় জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ২২৩টি। তারমধ্যে ৫৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ৭৭৮ জন। তার মধ্যে সদরে ২১৩ জন, গাংনীতে ৪৫১ জন এবং মুজিবনগরে ১০৪ জন। এ পর্যন্ত করোনায় মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ৮০ জনের। মৃতদের মধ্যে সদরে ৩২ জন, গাংনী ২৯ জন ও মুজিবনগরে ১৯ জন। সারা দেশ: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশের ইতিহাসে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যু। নতুন ২৩০ জন নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৪১৯ জনে। এর আগে ৯ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছিল। গতকাল রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। ৮ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮৬০ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়। তবে আগের দিনের নমুনাসহ এদিন পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৫টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এনিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৩০ জনের মধ্যে ষাটোর্ধ ১১১ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন রয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৩ জন ও মহিলা ৯৭ জন। যাদের মধ্যে বাসায় ১৯ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৬ জন, ঢাকা বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ২২ জন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)