ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের জন্য তারাদেবী ফাউন্ডেশন ও চেম্বার অব কমার্সের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত রোগীদের সেবায় জেলাব্যাপী তারাদেবী ফাউন্ডেশনের সহযোগিতা ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র তত্ত্বাবধানে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু হয়েছে। হটলাইনের মাধ্যমে ফোন করলেই পৌঁছে যাবে রোগীর বাড়িতে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চেম্বার ভবন মিলনায়তনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিকের সভাপতিত্বে অক্সিজেন সেবা কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন হয়।
বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। এ সময় তিনি বলেন, জেলাতে অনেকেই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করছেন, কিন্তু চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ও তারাদেবী ফাউন্ডেশনের ২৪ ঘণ্টা বাড়ি বাড়ি এই সেবা কার্যক্রমটি ব্যতিক্রম। আশা করি জেলাবাসী করোনার এই মহামারি থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে।
চুয়াডাঙ্গা চেম্বারে সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা চেম্বারের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক এ কে এম সালাউদ্দিন মিঠু, এস এম তসলিম আরিফ বাবু, সালাউদ্দিন মো. মর্তুজা ও আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা।
এদিকে, অক্সিজেন সেবা কার্যক্রমটি বাস্তবায়নের সরদার আল আমিনকে আহ্বায়ক করে জন্য ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন- প্রেসক্লাবের সেক্রেটারি রাজিব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক আজাদ মালিতা, কালের কণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক আকবর, দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাক জান্নাতুল আউলিয়া নিশি, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান ইবু, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু ও তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ১৬ সদস্যবিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক শাহারিন হক মালিক ও সদস্যসচিব মঞ্জুরুল আলম মালিক লার্জ। অন্য সসদস্যরা হলেন- সালাউদ্দিন মো. মর্তুজা, এস এম তসলিম আরিফ (বাবু), নীল রতন সাহা (নীলু বাবু), এ কে এম সালাউদ্দিন মিঠু, মো. আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মো. তাজুল ইসলাম (তাজু), সেলিম আহমেদ, মো. হারুন অর রশিদ, কিশোর কুমার কুণ্ডু, নাসির আহাদ জোয়ার্দ্দার, এ এন এম আরিফ, মো. কামরুল ইসলাম ও হিরা সুরেশ কুমার আগরওয়ালা।
