শৈলকুপায় পলাতক তিন ডাকাত গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-11 ইং
শৈলকুপায় পলাতক তিন ডাকাত গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে চণ্ডিপুর, বারইপাড়া ও নাটোর জেলার র‌্যাব ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), চণ্ডিপুর গ্রামের বসীর উদ্দিনের ছেলে বিল্লাল আহম্মেদ (৩৫) ও বারইপাড়া গ্রামের আবেদ মোল্লার ছেলে হাসেম মোল্লা (৩৭)। পুলিশ জানায়, গত ৯ জুন শৈলকুপা উপজেলার চাঁদপুর ব্রিজের উত্তর পাশে পাট বোঝাই একটি ট্রাক ডাকাতি হয়। এ ঘটনায় জড়িত ১০ জনের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হলেও অধরা ছিল ৩ জন। আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে গতকাল শনিবার আদালতে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)