আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2021-07-11 ইং
আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার বিকেল সাড়ে চারটায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ওই দিনই সন্ধ্যায় গার্ড অব অনার প্রদান শেষে রাত সাড়ে ৯টায় গোবিন্দপুর জান্নাতুল নাঈম কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক এম এম সেলিম উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৮ সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)