দৈনিক জনবাণীর নির্বাহী সম্পাদক শফিকের মায়ের মৃত্যু, শোক

আপলোড তারিখঃ 2021-07-10 ইং
দৈনিক জনবাণীর নির্বাহী সম্পাদক শফিকের মায়ের মৃত্যু, শোক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক শফিকুল ইসলাম শফিকের মা হাজেরা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার ভোরে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নশ্বিাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। হাজেরা খাতুন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মরহুম শাজাহান আলীর স্ত্রী ও নারায়নগঞ্জের ফতুল্লাহ থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলামের মা। গতকাল শুক্রবার বাদ আছর কুড়ুলগাছী দাখিল মাদ্রাসার ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে পূর্বপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। পরিবারের সদস্যরা জানান, গত ২৬ জুন অসুস্থবোধ করলে হাজেরা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পরদিন তাকে নেওয়া হয় ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। মরহুমা হাজেরা খাতুন ছিলেন অত্যন্ত পরহেজগার ও পরোপকারী। মৃত্যুকালে মরহুমা হাজেরা খাতুন ২ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দাফনকার্যে শরীক হন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করীম ইনু, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, দৈনিক পশ্চিমাঞ্চলের জ্যেষ্ঠ প্রতিবেদক রুবাইত বিন আজাদ সুস্থির, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার শামসুজ্জোহা রানা, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি আহসান আলম, সাংবাদিক মেহেদী হাসান মিলনসহ চুয়াডাঙ্গার জাকের পার্টির নেতৃবৃন্দরা। এদিকে, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপিত আজাদ মালিতাসহ বাংলাদেশ জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলার কর্মীরা হাজেরা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আগামী সোমবার বাদ আছর এবং শুক্রবার বাদ জুম্মা মরহুমার নিজ বাসভবনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানে সকলকে শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)