করোনার ভয় ত্যাগ করে সেবা দিচ্ছে যুবলীগ-ছাত্রলীগ

আপলোড তারিখঃ 2021-07-10 ইং
করোনার ভয় ত্যাগ করে সেবা দিচ্ছে যুবলীগ-ছাত্রলীগ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনা রোগীর বাড়ি বাড়ি অক্সিজেন পৌছে দেওয়া অব্যহত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অব্যাহত আছে যুবলীগ ও ছাত্রলীগের তরুণদের দ্বারা পরিচালিত করোনা আক্রান্ত রোগীর সেবা কার্যক্রম। শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। রাত কিংবা দিন, যখনই হোক মুমূর্ষ অবস্থায় থাকা করোনা রোগীকে বিনামূল্যে অক্সিজেন পৌছে দেওয়ার এ উদ্যোগ এখন সর্বমহলে প্রশংসিত। গতকাল শুক্রবারও চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়া, মাঝেরপাড়াসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগলে তাদের বিনামূল্যে দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার। জানা গেছে, জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুর সার্বিক সহযোগিতায় ছাত্রলীগের একদল তরুণ চুয়াডাঙ্গায় এ মহৎ কাজ করছেন। গত বুধবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ছাত্রলীগের তরুণরা এ কার্যক্রম এগিয়ে নিচ্ছে উদ্যোমতার সাথে। ইতোমধ্যে গত বৃহস্পতিবার পাঁচজনকে এবং গতকাল শুক্রবার তিনজনকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছে। হেল্প নাম্বারে কল দেওয়ার সাথে সাথে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকির নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী করোনা রোগীর বাড়িতে বাড়িতে এ অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছে। এসময় উপস্থিত থাকছেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান বুলবুল, জেলা যুবলীগের নেতা জাহিদ হোসেন, আব্দুল হান্নান, আব্দুল মান্নান মুন্না, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নঈম পারভেজ সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা কানন আহমেদ, ইমরোজ হোসেন, আব্দুল খালেক, রাজন আহমেদ, সানজিদ আহমেদ, ফাহিম আহমেদ, রাজু আহমেদ, সজল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)